| বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আগে একটা সিদ্ধান্ত ছিল প্রতি মাস পরপর বিদ্যুতের দাম বাড়বে। কিন্তু আমরা দায়িত্ব নেয়ার পর এক বছর হয়েছে, বিদ্যুতের দাম বাড়াইনি। তিনি বলেন, ‘আগে সরকার বিদ্যুৎ ও জ্বালানি নিয়ন্ত্রণ করত। সচিবরা খাতের চেয়ারম্যান হতেন। আমরা দায়িত্ব নেওয়ার পর বলেছি এটা করা যাবে না। সচিব খাতের চেয়ারম্যান হতে পারবেন না। বিদ্যুৎ আগে সরকার নিয়ন্ত্রণ করলেও আমরা সেটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-কে ফিরিয়ে দিয়েছি ‘
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে বিদ্যুৎ উপদেষ্টা এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘বিদেশ থেকে আমাদের এলএনজি কিনতে হয়। দেশের গ্যাস উত্তোলনের কূপগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস নেই। আবার গ্যাস তোলার রিগগুলোর সক্ষমতা কমে গেছে, হর্সপাওয়ার দিতে পারছে না। তাই আমরা নতুন করে আবার রিগ কিনছি। সেটি বাপেক্স দেখভাল করবে। গতকাল একনেকে অনুমোদন পেয়েছি।’
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘বিদ্যুৎ আমদানি না করে কিভাবে ঘরের ছাদে প্রাকৃতিকভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেটা সরকার ভাবছে। সেজন্য আমরা জ্বালানি নীতিমালা করেছি। সেখানে নবায়নযোগ্য জ্বালানিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।’
ফাওজুল কবির বলেন, `এ সরকার মধ্যমেয়াদি সরকার। আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ কিছু করা সম্ভব নয়। তবে আমরা আগামীতে যে সরকার আসবে, তার জন্য একটি উদ্যোগ শুরু করে যেতে চাই।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam