শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নদী খাল হাওর জলাশয় খননে লাগবে সরকার অনুমোদিত ড্রেজার

  |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

নদী খাল হাওর জলাশয় খননে লাগবে সরকার অনুমোদিত ড্রেজার

দেশের নদ-নদী, খাল, জলাশয় ও হাওর সরকার অনুমোদিত ড্রেজারের মাধ্যমে খনন করতে হবে। অন্যথায় খননকাজ অবৈধ বলে গণ্য হবে। সম্প্রতি প্রণীত ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ এ এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো প্রণীত এ ড্রেজিং ব্যবস্থাপনা মানতে হবে সরকারি-বেসরকারি সব পক্ষকে।

দেশের নদ-নদীর প্রবাহ রক্ষার পাশাপাশি কৃষিজমি সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণলায় গত জুলা‌ইয়ে ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। গত জুলাইয়ে ড্রেজিং ব্যবস্থাপনা বিষয়ে এক প্রজ্ঞাপনে বলা হয়, সমন্বিত ও পরিকল্পিতভাবে ড্রেজিং কার্যক্রম পরিচালনা ও ড্রেজড ম্যাটেরিয়ালস ব্যবস্থাপনার মাধ্যমে নদী খনন, নৌরুট সৃষ্টি/পুনরুদ্ধার, মৎস্য-কৃষি ও সেচ ব্যবস্থাপনার উন্নয়ন, জলাভূমির জীববৈচিত্র্য, বিভিন্ন জলজ প্রজাতির প্রজনন ও আবাসস্থল সুরক্ষা, জলবায়ু পরিবর্তনগত প্রভাব মোকাবেলাসহ পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে সর্বজনীন ব্যবহারের জন্য ‘‌ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়ালস ব্যবস্থাপনা নীতি, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে এবং উপদেষ্টা পরিষেদ বৈঠকে অনুমোদিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সরকারি ও বেসরকারি সংস্থা এ নীতিমালা মানতে বাধ্য থাকবে। জারি হওয়ার দিন থেকেই নীতিমালা কার্যকর ধরা হবে। নীতিমালায় বলা হয়েছে, যেকোনো ড্রেজিং কার্যক্রম গ্রহণের আগে নদী বা প্রবহমান জলধারার পরিবেশগত প্রভাব নিরূপণপূর্বক ‘ড্রেজিং মাস্টারপ্ল্যান’ প্রণয়ন করা হবে, যা আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনার মাধ্যমে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হবে।

সম্ভাব্য সমীক্ষায় ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনার দিকনির্দেশনা, ড্রেজিং সংক্রান্ত ব্যয়, ড্রেজড ম্যাটেরিয়ালের পরিকল্পিত ব্যবহার, ড্রেজিং কার্যক্রমের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রভাব ও তা থেকে উত্তরণের বিষয়ে সুস্পষ্ট সুপারিশমালা প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com