শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বব্যাপী ২০২৫-২৬ বিপণন বর্ষে রেকর্ড শস্য উৎপাদনের সম্ভাবনা

  |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

বিশ্বব্যাপী ২০২৫-২৬ বিপণন বর্ষে রেকর্ড শস্য উৎপাদনের সম্ভাবনা

বিশ্বব্যাপী ২০২৫-২৬ বিপণন বর্ষেও শস্য উৎপাদন রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী, এ সময় মোট উৎপাদন দাঁড়াতে পারে ২৪১ কোটি ২০ লাখ টনে। ফলে এ সময় বাজারে মোট শস্যের সরবরাহ প্রথমবারের মতো ৩০০ কোটি টন ছাড়াবে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি) সম্প্রতি প্রকাশিত মাসভিত্তিক ‘গ্রেইন মার্কেট রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে জানিয়েছে, রাই বাদে সব ধরনের শস্য উৎপাদনের পূর্বাভাস বাড়ানো হয়েছে। বছরে গড়ে শস্য উৎপাদন আগের বছরের তুলনায় ৮ কোটি ৭০ লাখ টন বা ৪ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এটি আগের মাসে দেয়া পূর্বাভাসের চেয়ে ৮০ লাখ টন বেশি।

আইজিসি বলছে, কম মজুদ থাকা সত্ত্বেও এ রেকর্ড উৎপাদনের কারণে বিশ্বব্যাপী মোট শস্য সরবরাহ ইতিহাসে প্রথমবারের মতো ৩০০ কোটি টন ছাড়াতে যাচ্ছে। ২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী গম উৎপাদন ৮১ কোটি ৯০ লাখ টন হবে বলে পূর্বাভাস দিয়েছে আইজিসি। এটি আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৫-২৬ বিপণন বর্ষে গম উৎপাদন বাড়বে মূলত অনুকূল আবহাওয়ার কারণে। রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান উৎপাদন অঞ্চলে ভালো আবহাওয়া ফলনের সম্ভাবনা বাড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য মোটামুটি স্থিতিশীল থাকায় আবাদ বেড়েছে। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে হেক্টরপ্রতি উৎপাদনও বাড়ছে।

২০২৫-২৬ বিপণন বর্ষে ভুট্টার উৎপাদন বেড়ে ১২৯ কোটি ৭০ লাখ টনে পৌঁছতে পারে। এটি ২০২৪-২৫ বিপণন বর্ষের তুলনায় ৫ শতাংশ বেশি।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২০ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com