শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিসেম্বরের মধ্যেই বিএসসির বহরে যুক্ত হবে দুটি জাহাজ

  |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

ডিসেম্বরের মধ্যেই বিএসসির বহরে যুক্ত হবে দুটি জাহাজ

চীন থেকে দুটি নতুন জাহাজ কিনতে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির সঙ্গে আজ একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে নৌ-পরিবহন মন্ত্রণায়ের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। চুক্তি স্বাক্ষরের পর এ বছরের মধ্যেই জাহাজ দুটি বহরে যুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসসি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী চুক্তি স্বাক্ষরের পর প্রথম জাহাজ আগামী অক্টোবরে এবং দ্বিতীয় জাহাজ ডিসেম্বরে তাদের হস্তান্তর করা হবে। আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশবান্ধব প্রযুক্তিসমৃদ্ধ এ দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহনক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বাড়বে, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে। দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার বিষয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশ গত ১৭ আগস্ট প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটি ২০২৫ সালের জুন থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য এর ডিডিপি গত ৩ জুন অনুমোদন হয়। এক্ষেত্রে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৬২ কোটি ৬৬ লাখ ২৫ হাজার টাকা।

জাহাজ কেনার জন্য গত ৪ জুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল। প্রস্তাবে গৃহীত জাহাজগুলোর বিভিন্ন কারিগরি বিষয়াদি যাচাই-বাছাই করা হয় এবং মূল্যায়ন কমিটি সরজমিনে জাহাজের নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে। কারিগরি ও আর্থিক মূল্যায়ন-পরবর্তী হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার এলএলসির প্রস্তাবিত প্রতিটি জাহাজের দাম ৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ডলার এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত দাম দাঁড়ায় ৭ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ডলারে, যা প্রাক্কলিত মূল্য ৮ কোটি ৪ লাখ ডলারের তুলনায় ৪ দশমিক ৬০ শতাংশ কম। অনুমোদন অনুসারে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে গত ২৬ আগস্ট নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) ইস্যু করা হয় এবং ২ সেপ্টেম্বর সরবরাহকারী প্রতিষ্ঠান এনওএ গ্রহণ করে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com