| রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত
বাংলাদেশের ২০২৫-২৬ সেশনের সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ফার্নিচার ব্র্যান্ড হাতিল।সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সুপারব্র্যান্ড বাংলাদেশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাতিলের পরিচালক (বিপণন) মশিউর রহমান পুরস্কার গ্রহণ করেন।
এ সময় হাতিল থেকে আরো উপস্থিত ছিলেন পরিচালক (উৎপাদন) শফিকুর রহমান, উপ-পরিচালক মাইশা রহমান এবং ডি-জিএম খোরশেদ আলম। অনুষ্ঠানে মশিউর রহমান বলেন, এ স্বীকৃতি হাতিলের গ্রাহকদের প্রকৃত ভালোবাসার প্রতিফলন। আমাদের পক্ষ থেকে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা এবং সেরা গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, হাতিল দীর্ঘ ৩৫ বছর যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে গ্রাহকদের ফার্নিচার সেবা দিয়ে আসছে। আমাদের পণ্যের সেরা ডিজাইন ও কোয়ালিটির ধারাবাহিকতার কারণে ২০২৩-২৪ সালের ন্যায় এবারও হাতিল সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
তিনি বলেন, এ অর্জনের ফলে আমরা অনুপ্রাণিত বোধ করছি এবং ক্রেতাদের সেবার মান আরো বৃদ্ধি করার জন্য দায়িত্ব অনুভব করছি। ভবিষ্যতে আরো ভালো সেবা নিশ্চিত করার জন্য এ অর্জন আমাদের অনুপ্রেরণা জোগাবে।
Posted ১০:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam