শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রাজিলের সয়াবিন রফতানিতে ধীরগতি

  |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

ব্রাজিলের সয়াবিন রফতানিতে ধীরগতি

ব্রাজিলের সয়াবিন রফতানি সেপ্টেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। দেশটির সেক্রেটারিয়েট অব ফরেন ট্রেড (এসইসিইএক্স) জানিয়েছে, ১-১২ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলের মোট সয়াবিন রফতানির পরিমাণ ছিল ২৭ লাখ ১৮ হাজার টন। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল ৬১ লাখ ৬ হাজার টন। খবর ইউকেআরএগ্রোকনসাল্ট।

এসইসিইএক্সের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলের দৈনিক গড় সয়াবিন রফতানির পরিমাণ হতে পারে ২ লাখ ৭১ হাজার ৮০০ টন, যা বার্ষিক গড়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ কম এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কম। এ সময় রফতানি থেকে আয় হতে পারে ১১৪ কোটি ডলার, যা গত বছরের সেপ্টেম্বরের ২৫৯ কোটি ডলারের তুলনায় অর্ধেকেরও কম।

এ সময় গড় রফতানি মূল্যও কিছুটা কমেছে। সেপ্টেম্বরে প্রতি টন সয়াবিনের দাম ছিল ৪১৯ ডলার ১০ সেন্ট, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কম।

এর আগে আগস্টে ব্রাজিলের সয়াবিন রফতানি পরিমাণ ছিল ৯৩ লাখ ৪০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ১ শতাংশ বেশি।

এসইসিইএক্স আরো জানিয়েছে, চীনে ব্রাজিলের সয়াবিন রফতানির হিস্যা বেড়ে ৭৮ শতাংশে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ব্রাজিলের সয়াবিন রফতানিতে সাম্প্রতিক ধীরগতি সাময়িক। এর পেছনে মূল ভূমিকা রেখেছে মৌসুমের শুরুতে চীনের উচ্চ মজুদ ও বাজারের সরবরাহ-চাহিদার ভারসাম্য বজায় থাকা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com