শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নন-বাসমতি চাল রফতানিতে নতুন শর্ত আরোপ করল ভারত

  |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   114 বার পঠিত

নন-বাসমতি চাল রফতানিতে নতুন শর্ত আরোপ করল ভারত

নন বাসমতি চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করেছে ভারত। নতুন শর্ত অনুয়ায়ী নন-বাসমতি চালের রফতানি কেবলমাত্র এগ্রিকালচারাল ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটিতে (এপিইডিএ) চুক্তি নিবন্ধনের পরই অনুমোদিত হবে।

স্থানীয় সময় বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টারেট জেনারেল অফ ফরেন ট্রেড।

বিজ্ঞপ্তিতে বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (ডিজিএফটি) জানিয়েছে, ‘নন-বাসমতি চালের রফতানি নীতিতে একটি অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে, যার ফলে এপিইডিএ-তে চুক্তি নিবন্ধনের পরই এ চাল রফতানি করা যাবে।’

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক দেশ ভারত। চলতি অর্থবছরের এপ্রিল-আগস্ট সময়ে ৬.৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৪.৭ বিলিয়ন ডলারের চাল রপ্তানি করেছে। বাংলাদেশ নন-বাসমতি চালের অন্যতম প্রধান আমদানিকারক দেশ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com