| শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত
যুক্তরাষ্ট্রে প্রায় ৯০০ কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বিক্রিতে ভালো করতে পারছে না এমন কিছু দুর্বল আউটলেট বন্ধ করবে স্টারবাকস। একই সঙ্গে খরচ বাঁচানোর অংশ হিসেবে যুক্তরাজ্যসহ ইউরোপের কিছু শাখা বন্ধের তথ্য দিয়েছে এ কফি জায়ান্ট। গত ফেব্রুয়ারিতে ১ হাজার ১০০টি চাকরি কাটছাঁট ও যুক্তরাষ্ট্রে বিক্রি দুর্বলতা কাটিয়ে উঠতে মেনু সহজ করার ঘোষণা দিয়েছিল স্টারবাকস। তবে পূর্ব পরিকল্পনা অনুসারে চলতি অর্থবছরে যুক্তরাজ্যে ৮০টি ও ইএমইএ (ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা) অঞ্চলে মোট ১৫০টি নতুন শাখা খুলবে কোম্পানিটি।
Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam