| রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
চামড়া খাতের তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।
আর্থিক প্রতিবেদন অনুসারে ২০২৪-২৫ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকা। যেখানে এর আগের হিসাব বছরে নিট মুনাফা হয়েছিল ১৭ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬২ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ১১ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল এপেক্স ফুটওয়্যারের পর্ষদ। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সায়।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩০৩ কোটি ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৪৩৭। এর মধ্যে ৩১ দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া ২৭ দশমিক ৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪১ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam