শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কার্ডে বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার পাঠানো যাবে

  |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

কার্ডে বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার পাঠানো যাবে

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য বৈদেশিক লেনদেন আরো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এ খাতের নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো তাদের আন্তর্জাতিক ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবে। বিদেশ থেকে পণ্য আমদানির বিল পরিশোধসহ বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজন মেটাতে এ সুবিধা ব্যবহার করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, এসএমই খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন প্রক্রিয়া সহজ করতে ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি নিবন্ধিত এসএমই প্রতিষ্ঠান তাদের মনোনীত কর্মকর্তার নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড বা ‘এসএমই কার্ড’ নিতে পারবে। প্রাথমিকভাবে এ কার্ডে সর্বোচ্চ ৬০০ ডলার লোড করা যাবে, যা অনলাইন ব্যবসায়িক খরচ, যেমন আন্তর্জাতিক সাবস্ক্রিপশন, সফটওয়্যার লাইসেন্স, প্রশিক্ষণ ফি বা প্রযুক্তিগত সেবা বাবদ পরিশোধের কাজে ব্যবহার করা যাবে।

তবে কার্ড লেনদেন ও সরাসরি রেমিট্যান্স—দুই ক্ষেত্র মিলিয়ে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক বৈদেশিক ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩ হাজার ডলার। এ অর্থ আন্তর্জাতিক সেমিনার বা সম্মেলনে অংশগ্রহণ, প্রযুক্তিগত সহায়তা বা ফ্র্যাঞ্চাইজি ফি প্রদানের মতো বৈধ ব্যবসায়িক খরচে ব্যবহার করা যাবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠান কেবল একটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে এ সুবিধা নিতে পারবে। কোনো প্রতিষ্ঠান শাখা পরিবর্তন করতে চাইলে, সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের লিখিত অনুমোদন নিতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com