শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উন্নয়ন প্রকল্পে চাঙ্গা হচ্ছে ইতালির দক্ষিণাঞ্চল, পাল্টাচ্ছে অভ্যন্তরীণ অভিবাসনের ধারা

  |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

উন্নয়ন প্রকল্পে চাঙ্গা হচ্ছে ইতালির দক্ষিণাঞ্চল, পাল্টাচ্ছে অভ্যন্তরীণ অভিবাসনের ধারা

দীর্ঘ কয়েক দশক ধরে ইতালির দক্ষিণাঞ্চলের বাসিন্দারা জীবিকার সন্ধানে দেশটির উত্তরাঞ্চল ও বিদেশে পাড়ি জমাতো। সাম্প্রতিক বছরগুলোতে এই চিত্র বদলাতে শুরু করেছে। উন্নত অবকাঠামো ও কর্মসংস্থানের নতুন সুযোগ দক্ষিণাঞ্চলের শ্রমিকদের ফিরিয়ে আনছে নিজ ভূমিতে। এতে ইতালির উত্তর-দক্ষিণ অর্থনৈতিক বৈষম্য কিছুটা হলেও কমবে বলে আশা করছে বিশ্লেষকরা।

ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। তবে ইউরোস্ট্যাট-এর তথ্যমতে সিসিলি, নেপলসের আশপাশের কাম্পানিয়া ও উপদ্বীপের দক্ষিণপ্রান্ত ক্যালাব্রিয়া এখনো ইউরোজোনের দরিদ্রতম অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। যদিও দ্রুতই পরিবর্তন আসছে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে। ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো ইতালির দক্ষিণাঞ্চল বা ‘মেজ্জোজোর্নো’ অংশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি ছিল।

ইতালির গবেষণা প্রতিষ্ঠান এসভিআইএমইজেড-এর তথ্যমতে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে দক্ষিণাঞ্চলের জিডিপি বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ, যা একই সময়ে দেশটির অন্যান্য অঞ্চলের ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। এসভিআইএমইজেড-এর পরিচালক লুকা বিয়ানচি বলেন, ‘এমন ধারাবাহিক অগ্রগতি গত কয়েক দশকে দেখা যায়নি।’

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com