| বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
বিশ্ববাজারে গমের দাম কিছুটা বেড়েছে। তবে পর্যাপ্ত সরবরাহের কারণে শস্যটির লেনদেনমূল্য এখনো পাঁচ বছরের নিম্নস্তরের কাছাকাছি অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সম্প্রতি গমের দর সামান্য বাড়লেও ভুট্টা ও সয়াবিনের দাম প্রায় অপরিবর্তিত ছিল। খবর হেলেনিক শিপিং নিউজ।
সিবিওটিতে সম্প্রতি সবচেয়ে বেশি লেনদেন হওয়া চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম ছিল ৫ ডলার ৫০ সেন্ট, যা আগের দিনের সর্বশেষ দামের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। একই দিন ভুট্টার দাম কমে দাঁড়ায় প্রতি বুশেল ৪ ডলার ১২ সেন্টে এবং সয়াবিনের দাম বেড়ে পৌঁছায় ১০ ডলার ৭ সেন্টে। মঙ্গলবার দিনব্যাপী লেনদেনের এক পর্যায়ে গমের দাম নেমে এসেছিল পাঁচ বছরের সর্বনিম্ন ৪ ডলার ৯২ সেন্টে।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam