শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জানুয়ারি-সেপ্টেম্বর লিন্ডে বাংলাদেশের নিট মুনাফা কমেছে ৯৫%

  |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

জানুয়ারি-সেপ্টেম্বর  লিন্ডে বাংলাদেশের নিট মুনাফা কমেছে ৯৫%

বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা কমেছে ৯৫ দশমিক ৪৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির মূল ব্যবসা থেকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৬২ লাখ টাকা। এর আগে সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটি হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয় মিলিয়ে ৬২৮ কোটি ৫৯ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছিল। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের আয় হয়েছে ১৬৭ কোটি ৫৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৬৭ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪১৩ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮ টাকা ১৪ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪১০০ শতাংশ অন্তর্বর্তী নগদ ও ৪০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয়সহ ইপিএস হয়েছে ৪২১ টাকা ৯৪ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির মূল ব্যবসা থেকে ইপিএস হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১৫ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৯ টাকা ৩৪ পয়সায়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com