শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দোহায় আফগান-পাকিস্তান শান্তি আলোচনা

  |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

দোহায় আফগান-পাকিস্তান শান্তি আলোচনা

আফগানিস্তান ও পাকিস্তান চলমান সংঘর্ষ থামাতে শনিবার দোহায় শান্তি আলোচনা বসছে। উভয় দেশের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহ ধরে চলা তীব্র সীমান্ত সংঘর্ষের পর দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী যুদ্ধবিরতির সময় বাড়িয়েছে। খবর রয়টার্স।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিকে দোহা আলোচনার সময় পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে উভয় দেশ চাচ্ছে যে এ সংঘর্ষের সমাধান হোক। সংঘর্ষে এরই মধ্যে ডজনের বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছে। এটি আফগানিস্তানের কাবুলে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার দোহায় পাকিস্তানি পক্ষের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। কাবুলের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেবেন। বিবৃতিতে আরো বলা হয়, আলোচনার মূল ফোকাস থাকবে আফগানিস্তান থেকে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পার হওয়া সন্ত্রাসবাদ অবিলম্বে বন্ধ করা এবং পাকিস্তান-আফগান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনঃস্থাপন করা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com