| মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 53 বার পঠিত
আর্থিক খাতের প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট সুদ আয় কমেছে ১৫ দশমিক ৬১ শতাংশ। নিট সুদ আয় কমলেও আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা সামান্য বেড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের নিট সুদ আয় হয়েছে ১০০ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১১৯ কোটি ৫২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৪ কোটি ৩৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭৪ কোটি ১১ লাখ টাকা।
চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫২ পয়সায়।
Posted ৯:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam