| মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 65 বার পঠিত
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল পাঁচদিনের সফরে গতকাল দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রতিনিধি দলটি কোরিয়া সফর করবে।
বিডার পাশাপাশি প্রতিনিধি দলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
সফরের অংশ হিসেবে ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে একাধিক সরকারি-বেসরকারি বৈঠক। এতে অংশ নেবে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো।
এছাড়া প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং সরকারি পর্যায়ে একাধিক আলোচনায়ও অংশ নেবেন।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam