শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এশিয়ায় ব্যস্ত সপ্তাহ পার করছেন ট্রাম্প

  |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

এশিয়ায় ব্যস্ত সপ্তাহ পার করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এশিয়ায় সপ্তাহব্যাপী সফরে ব্যস্ত সময় পার করছেন। এ সফরের প্রধান উদ্দেশ্য হলো বাণিজ্যবিষয়ক আলোচনা ও অর্থনৈতিক দাবি আদায় করা। তার সফরের শুরু হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে যোগদানের মাধ্যমে। ট্রাম্পের এ সফরের প্রতিটি সিদ্ধান্তের মূলে রয়েছে তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি, যার অধীনে তিনি চীন ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর কাছ থেকে সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে চাইছেন। খবর বিবিসি।

ট্রাম্পের সফরের প্রথম দিন সম্প্রতি তিনি ব্যস্ত সময় পার করেছেন। তিনি আসিয়ান সম্মেলনে অংশ নেন। দিনটির সবচেয়ে আলোচিত বিষয় হলো তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। এ দুই দেশের সীমান্ত বিরোধ ১০০ বছরের বেশি সময়ের পুরনো। সম্প্রতি দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় ট্রাম্প শুল্ক আলোচনা বন্ধের হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের এ অর্থনৈতিক চাপের ফলেই দেশ দুটি দ্রুত যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com