| মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের দুই বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা পিএলসির ব্যবসা থেকে আয় চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের তুলনায় বেড়েছে। এ সময়ে গ্রামীণফোনের আয় বাড়লেও নিট মুনাফার পরিমাণ কমে গেছে। তবে আয়ের পাশাপাশি এ সময়ে রবি আজিয়াটার নিট মুনাফাও বেড়েছে। কোম্পানি দুটির চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ১১ হাজার ৯৪৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ হাজার ১১০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১ দশমিক ৩৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ২৬৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৯৫৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৩ দশমিক ৩৮ শতাংশ।
Posted ৭:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam