| মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় মানিকগঞ্জে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম।
বিশেষ অতিথি ছিলেন ইউসিবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সৈয়দ হাসনাইন মামুন। এছাড়া ইউসিবির আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর), হেড অব এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি করা জরুরি। তরুণ উদ্যোক্তাদের সঠিক জ্ঞান, আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করতেই এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
ই প্রশিক্ষণে ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। তারা ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল ও উদ্ভাবনী উদ্যোগ পরিচালনার ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।
Posted ১০:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam