| মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত
শিল্প খাতে বর্তমানে ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা, ব্যবসা প্রক্রিয়া বহির্গমন, মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি ও রোবটিকসের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বিভিন্ন খাতে ৫৩ লাখ ৮০ হাজার মানুষ চাকরি হারাতে পারে। এ খাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক, খাদ্য ও কৃষি, ফার্নিচার, পর্যটন ও হসপিটালিটি। এছাড়া দেশে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দক্ষ পেশাদারের ঘাটতি রয়েছে প্রায় ৫০ শতাংশ।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে গতকাল এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য উঠে আসে। ঢাকা চেম্বারের আয়োজনে ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে স্মার্ট মানবসম্পদ উন্নয়ন’ শীর্ষক এ বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ।
Posted ৭:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam