শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১ ট্রিলিয়ন ডলার বেতন-ভাতা না পেলে টেসলা ছাড়তে পারেন মাস্ক

  |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

১ ট্রিলিয়ন ডলার বেতন-ভাতা না পেলে টেসলা ছাড়তে পারেন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্কের জন্য প্রস্তাবিত প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যের বেতন-ভাতার প্যাকেজ অনুমোদন করার জন্য কোম্পানির বোর্ড চেয়ারম্যান রবাইন ডেনহোম শেয়ারহোল্ডারদের কাছে আবেদন জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, এই প্যাকেজ অনুমোদন না হলে মাস্ক টেসলা ছেড়ে চলে যেতে পারেন। খবর অ্যাক্সিওস।

ডেনহোম শেয়ারহোল্ডারদের উদ্দেশে এক চিঠিতে আহ্বান জানিয়েছেন, মাস্কের বেতন প্যাকেজের পক্ষে ভোট দিতে। তিনি সতর্ক করে বলেন, ‘যদি ইলোনকে প্রেরণা দেয়ার মতো পরিবেশ আমরা তৈরি করতে না পারি, তবে টেসলা তার সময়, প্রতিভা ও দূরদৃষ্টি হারাতে পারে।‘

মাস্ক সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, টেসলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ‘বিশাল রোবট বাহিনী’ তৈরির মতো কাজে তিনি সময় দিতে চান না, যদি না কোম্পানিতে তার পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকে। বর্তমানে তার মালিকানা প্রায় ১৫ শতাংশ। প্রস্তাবিত প্যাকেজে তিনি আগামী সাড়ে সাত বছরে নির্দিষ্ট সাফল্যের লক্ষ্য অর্জন করলে সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার পেতে পারেন।

শেয়ারহোল্ডার পরামর্শদাতা প্রতিষ্ঠান আইএসএস ও গ্লাস লুইস শেয়ারহোল্ডারদের এই প্রস্তাব প্রত্যাখ্যানের পরামর্শ দিয়েছে, কারণ তাদের মতে প্যাকেজটির অঙ্ক অতি বিশাল এবং তা বিদ্যমান শেয়ারহোল্ডারদের অংশীদারত্বকে ক্ষীণ করবে। এছাড়া কিছু বিনিয়োগকারী বোর্ডের নজরদারির অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com