শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৫০০% অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা ম্যারিকো বাংলাদেশের আয় বেড়েছে ২০ শতাংশ

  |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

৫০০% অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা  ম্যারিকো বাংলাদেশের আয় বেড়েছে ২০ শতাংশ

বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (মার্চ-সেপ্টেম্বর) আয় বেড়েছে ২০ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথমার্ধে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ১২ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৮৪১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৪৮ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১৯ কোটি টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১০ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০১ টাকা ৩১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬৫ পয়সায়।

কোম্পানিটি জানিয়েছে, বিক্রি বেড়ে যাওয়ার পাশাপাশি পরিচালন ব্যয় কমার ফলে আয় বেড়েছে। লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।

সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ হাজার ৮৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ম্যারিকো বাংলাদেশের পর্ষদ। এর মধ্যে ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত নগদ ও ১ হাজার ৮৯০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের ইপিএস হয়েছে ১৮৭ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪৬ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৯ টাকা ১৩ পয়সায়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com