শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পিআরআইয়ের মাসিক ‌‌সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি এখনো শ্লথ

  |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   130 বার পঠিত

পিআরআইয়ের মাসিক ‌‌সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ  দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি এখনো শ্লথ

বিগত ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। শিল্প ও পরিষেবা খাতে মন্দার কারণে বছরের শেষ প্রান্তিকে এসে তা ৩ দশমিক ৩৫ শতাংশে নেমে যায়। ফলে গত অর্থবছরে বার্ষিক গড় প্রবৃদ্ধি দাঁড়ায় ৩ দশমিক ৬৬ শতাংশে। মূলত দুর্বল বিনিয়োগ পরিবেশ, রফতানি প্রবৃদ্ধির স্থবিরতা ও বিনিয়োগ না আসার কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধির এ বেহাল দশা বলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ‘মাসিক সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে। অদূর ভবিষ্যতে দেশে বিনিয়োগ না বাড়লে অর্থনৈতিক গতি এমন শ্লথই থাকবে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে। পিআরআই কার্যালয়ে এক সেমিনারে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আগস্ট-সেপ্টেম্বরের সামষ্টিক অর্থনীতির ওপর প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। এতে বলা হয়, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ২৩ বছর পর গত আগস্টে সর্বনিম্ন ৬ দশমিক ৩৫ শতাংশে নেমে আসে। উচ্চ সুদ হার, কঠোর মুদ্রানীতি ও রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় মূল্যস্ফীতি কিছুটা কমিয়ে আনা গেছে। তবে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে থাকায় প্রকৃত ক্রয়ক্ষমতা দুর্বল হয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা কমিয়ে দিতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com