শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুদহার কমার আভাসে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

  |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   83 বার পঠিত

সুদহার কমার আভাসে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের রেকর্ড সৃষ্টি হয়েছে। সোমবার প্রতি আউন্স স্পট গোল্ডের দাম পৌঁছেছে ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে, যা ইতিহাসের সর্বোচ্চ। মূলত মার্কিন ফেডারেল রিজার্ভের দেয়া সুদের হার কমানোর পূর্বাভাস এবং বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় এ বৃদ্ধি দেখা গেছে। খবর রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমিয়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ২০২৬ সালের মধ্যে আরো দুবার সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে সঞ্চয়ী আমানতের তুলনায় বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ কেনা এই দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। পাশাপাশি মার্কিন ডলারের মান কিছুটা কমে যাওয়ায় বিদেশী ক্রেতাদের কাছে স্বর্ণ কেনা আরো সাশ্রয়ী হয়ে উঠেছে। যা চাহিদা বাড়াতে সাহায্য করেছে।

বর্তমানে বিশ্বজুড়ে অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে নিরাপদ সম্পদ বা ‘সেফ হ্যাভেন’ হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ফেডের পরবর্তী পদক্ষেপের ওপর ভিত্তি করে সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষ নীতিগত বৈঠক এরইমধ্যে সম্পন্ন করেছে এবং ২০২৫ সালে আর কোনো বৈঠক নেই। ফলে সুদহার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে ২০২৬ সালের ২৭–২৮ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি) বৈঠকে।

সেখানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে ফেড সুদের হার কমাতে, অপরিবর্তিত রাখতে অথবা বাড়াতে পারে—যদিও বর্তমান প্রত্যাশা অনুযায়ী হার বাড়ানোর সম্ভাবনা কম। সাধারণত বৈঠকের দ্বিতীয় দিনেই নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com