শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুবসমাজে বিনিয়োগের মাধ্যমে দক্ষ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

  |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   48 বার পঠিত

যুবসমাজে বিনিয়োগের মাধ্যমে দক্ষ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে টেকসই করতে হলে যুবসমাজকে দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং উদ্যোক্তা মনোভাব দিয়ে গড়ে তুলতে হবে। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রচলিত শিক্ষার পাশাপাশি স্কিল-ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

দক্ষ, উদ্ভাবনী ও উদ্যোক্তাবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে তারুণ্য বিনিয়োগ শিরোনামে ‘সেপিং এ স্কিলড, ইনোভেটিভ অ্যান্ড এন্টারপ্রেনারাল বাংলাদেশ’ শীর্ষক এক পলিসি ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়কে একটি ‘স্কিলস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ড্রাইভেন ইউনিভার্সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিল্পখাতের সঙ্গে একাডেমিয়ার কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী ও মোসা. কামরুন নেহার।

সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মানবিক গুণাবলী সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই)-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান। তার উপস্থাপনায় এসডিআই-এর চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রম, ইন্টার্নশিপ সংযোগ, প্রোডাক্টিভ এন্টারপ্রেনারশিপ ইনকিউবেশন এবং বাস্তব অর্থনীতির সাথে শিক্ষার সংযোগ স্থাপনের কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক এডভাইজর, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন, কারিকুলাম আধুনিকায়ন, শিল্প-একাডেমিয়া অংশীদারিত্ব এবং উদ্যোক্তা সৃষ্টির টেকসই কাঠামো নিয়ে মতামত প্রদান করেন।

এ ধরনের পলিসি ডায়লগ ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর অবদান রাখবে এবং একটি দক্ষ, উদ্ভাবনী ও উদ্যোক্তা বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com