শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজকের স্বর্ণের সর্বশেষ দাম

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   53 বার পঠিত

আজকের স্বর্ণের সর্বশেষ দাম

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে স্বর্ণের দামে সংশোধন এসেছে। টানা দুই দফা বৃদ্ধির পর এবার সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়, যা রোববার (১২ এপ্রিল) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমার প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সংশোধিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com