শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনবিআর চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনা ঘটছে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

  |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   67 বার পঠিত

এনবিআর চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনা ঘটছে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। সম্প্রতি তার নম্বরটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সুকৌশলে এনবিআর চেয়ারম্যানের পরিচয় ধারণ করে সাধারণ মানুষ এবং বিভিন্ন সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করছে। তারা ভুয়া হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠাচ্ছে এবং নানা অজুহাতে অবৈধভাবে টাকা দাবি করছে। এই চক্রটি এর আগেও এনবিআরের চেয়ারম্যানের ব্যক্তিগত মোবাইল নম্বর হ্যাক করে একইভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা চালিয়েছিল। এ বিষয়ে তখন শের-এ বাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বারবার একই ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছে এনবিআর কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com