শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজকের স্বর্ণের দাম: ১৮ এপ্রিল ২০২৬

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

আজকের স্বর্ণের দাম: ১৮ এপ্রিল ২০২৬

ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সংশোধিত এই মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নির্ধারিত এই দরেই আজ শনিবার (১৮ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ৯ এপ্রিল সকালে স্বর্ণের দর পুনর্নির্ধারণ করে বাজুস। সে সময় প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com