শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

“৭.৪ মাত্রার কম্পনে জাপানে আতঙ্ক, সুনামি সতর্কতা জারি”

  |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   57 বার পঠিত

“৭.৪ মাত্রার কম্পনে জাপানে আতঙ্ক, সুনামি সতর্কতা জারি”

জাপানের ইওয়াতে প্রিফেকচারের উপকূলসংলগ্ন সমুদ্রে ৭ দশমিক ৪ মাত্রার একটি প্রবল ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির উত্তর-পূর্ব উপকূলজুড়ে বিস্তৃত এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

জাপান আবহাওয়া সংস্থা জানায়, প্রাথমিকভাবে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি উত্তর জাপানের সানরিকু উপকূলের বাইরে স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে সংঘটিত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

জাপানের ভূকম্পন তীব্রতা সূচকে এটির মাত্রা ছিল ‘আপার ৫’, যা নির্দেশ করে যে কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে মানুষের স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের কম্পনে দুর্বল কাঠামোর কংক্রিট বা ইটের দেয়াল ভেঙে পড়ার ঝুঁকি থাকে।

ভূমিকম্পের পর দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com