শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভোরবেলায় শক্তিশালী ভূকম্পনে জাপান প্রকম্পিত হয়েছে

  |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   48 বার পঠিত

ভোরবেলায় শক্তিশালী ভূকম্পনে জাপান প্রকম্পিত হয়েছে

জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইডো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে আঘাত হানা এ ভূমকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের আবহাওয়া সংস্থাগুলো। সাম্প্রতিক সময়ে দেশটিতে ধারাবাহিকভাবে শক্তিশালী কম্পনের মধ্যে এটি সর্বশেষ কম্পনের ঘটনা।

 

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৩ কিলোমিটার। প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ১ বলা হলেও পরে তা সংশোধন করা হয়।

জেএমএ জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

 

তবে জেএমএ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যেসব এলাকায় বেশি কম্পন অনুভূত হয়েছে সেখানে পাথর ধসে পড়া ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। এ ছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও ভূমিকম্প হওয়ার ঝুঁকি বেশি বলেও সতর্ক করেছে সংস্থাটি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com