শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘বার্বি’ সিনেমা দেখতে ‘বার্বি পিঙ্ক’ পোশাকে ট্রুডো ও জেভিয়ার

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   89 বার পঠিত

‘বার্বি’ সিনেমা দেখতে ‘বার্বি পিঙ্ক’ পোশাকে ট্রুডো ও জেভিয়ার

সংগৃহীত ছবি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার বড় ছেলে জেভিয়ার থিয়েটারে গিয়ে একসঙ্গে আলোচিত ‘বার্বি’ সিনেমা দেখেছেন। ছেলেকে সঙ্গে নিয়ে ‘বার্বি’ সিনেমা দেখার বিষয়ে জাস্টিন ট্রুডো তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশন। খবর পিপলের

ছবিতে দেখা যায়, একটি থিয়েটারে ‘বার্বি’ সিনেমার পোস্টারের সামনে বাবা-ছেলে পোজ দিয়েছেন। এসময় তারা ‘বার্বি পিঙ্ক’ পোশাক পরেছেন। ট্রুডো পরেছেন একটি হুডি। তার ছেলে পরেছে টি-শার্ট। ছবির ক্যাপশনে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘আমরা বার্বি দল’।

১৮ বছরের দাম্পত্য জীবনের পর গত বুধবার ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার বিচ্ছেদের ঘোষণা দেন। এই ঘোষণার চার দিন পর ট্রুডো তার বড় ছেলে জেভিয়ারকে নিয়ে ‘বার্বি’ সিনেমা দেখার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com