শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা

  |   শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   194 বার পঠিত

আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফ অনুপ্রবেশ করেছেন নারী ও শিশুসহ ৩৪ জন রোহিঙ্গা।

ফিশিং বোটে সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ অনুপ্রবেশ করেছেন নারী ও শিশুসহ ৩৪ জন রোহিঙ্গা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া ৩ নম্বর ওয়ার্ড উত্তর শিলখালী নৌকাঘাটের দক্ষিণ পাশের ঝাউবন দিয়ে তারা অনুপ্রবেশ করেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।মিয়ানমারের মংডু থেকে পালিয়ে টেকনাফের মেরিন ড্রাইভে আসা রোহিঙ্গাদের একজন কেফায়েত উল্লাহ জানান, রাখাইন রাজ্যে সাম্প্রতিক যুদ্ধে আরাকান আর্মির দখলে যাওয়া শহর ও গ্রামে থাকা কঠিন হয়ে পড়ছে। তাই প্রাণ বাঁচাতে সন্তানদের নিয়ে ফিশিং বোটে রওয়ানা দেন। চার দিন পর বাংলাদেশে ঢুকতে পেরেছেন।

তিনি আরও বলেন, রাখাইনে খাবার সংকটসহ নানান সমস্যা তৈরি হয়েছে। কোনো যুবক দেখলে আরাকান আর্মি ক্যাম্পে ধরে নিয়ে যাচ্ছে। ঠিকমতো কোনো কাজ করতে পারছি না। আরাকান আর্মি যুদ্ধের অজুহাত দেখিয়ে ওখানে থাকা রোহিঙ্গাদের বাড়িঘরে হামলা করছে। এ কারণে আমরা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছি।স্থানীয় সূত্র জানায়, সকালে অনুপ্রবেশের পর এসব রোহিঙ্গারা যে যার মতো করে পালিয়ে ক্যাম্পে ঢুকে গেছেন।টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি তারা জানেন না। জল ও স্থল সীমান্তের এ বিষয়টি নির্দিষ্ট সংস্থা দেখভাল করে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com