শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতে আরো কমতে পারে ইস্পাতের দাম

  |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

ভারতে আরো কমতে পারে ইস্পাতের দাম

ভারতে আরো কমতে পারে ইস্পাতের দাম

সুলভ মূল্যে লাগামহীন আমদানির কারণে ভারতে বেশ কয়েক দিন ধরেই ইস্পাতের দাম নিম্নমুখী ধারা বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রে আমদানীকৃত ইস্পাতের ওপর শুল্ক কার্যকর হলে তা আরো কমে আসতে পারে। কারণ বাড়তি সরবরাহ তখন ভারতের দিকে আসতে থাকবে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।

এজেন্সিটি জানায়, শুল্ক কার্যকর হলে ইস্পাত মিলগুলো বড় ধরনের মূল্য হ্রাসের মুখে পড়তে পারে। এ সময় ধাতব পণ্যটির দাম কমে টনপ্রতি প্রায় ৩ হাজার রুপিতে (৩৪ ডলার ৫২ সেন্ট) নেমে আসতে পারে।

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের বিশ্লেষক আয়ুষ্মান ভারতী বলেন, ‘ভারতের ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলো ক্রমবর্ধমান ভূরাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা নিয়ে উদ্বেগে আছে। এটি তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরো অনিশ্চিত করে তুলছে।’

বর্তমানে ভারতে মোট ইস্পাত আমদানির ৪০ শতাংশের হিস্যা জাপান ও দক্ষিণ কোরিয়ার। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এ দেশগুলো থেকে আমদানির পরিমাণ আরো বাড়াবে।

২০২৪ সালে ভারত প্রায় ১ কোটি ৫০ লাখ টন নতুন ইস্পাত উৎপাদন সক্ষমতা যোগ করেছে। ভারতী বলেন, ‘দীর্ঘস্থায়ী নিম্নমুখী ইস্পাতের মূল্য এ নতুন উৎপাদনক্ষমতার সম্পূর্ণ ব্যবহার বিলম্বিত করতে পারে।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com