শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভিসা-ফ্রি অবস্থান ৩০ দিনে সীমিত করছে থাইল্যান্ড

  |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   83 বার পঠিত

ভিসা-ফ্রি অবস্থান ৩০ দিনে সীমিত করছে থাইল্যান্ড

ভিসা-ফ্রি অবস্থান ৩০ দিনে সীমিত করছে থাইল্যান্ড

বেআইনি কার্যক্রম মোকাবেলার উদ্দেশ্যে ভিসানীতি কঠোর করছে থাইল্যান্ড। এর অংশ হিসেবে সর্বোচ্চ ভিসা-ফ্রি অবস্থানের সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করার তথ্য দিয়েছেন দেশটির পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সোরাওং থিয়েনথং। একাধিক মন্ত্রণালয়ের সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগে দীর্ঘসময় ভিসা-ফ্রি সুবিধা উপভোগ করতেন এমন ৯৩টি দেশের পাসপোর্টধারীদের ওপর বিষয়টি প্রভাব ফেলবে। খবর বিজনেস টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, থাই ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন বেআইনি কর্মসংস্থান ও ব্যবসার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মূলত দীর্ঘমেয়াদি ভিসা-ফ্রি অবস্থানের সুযোগ নিয়ে এটি বাড়ছে।
থাই হোটেল অ্যাসোসিয়েশনের দাবি, বর্ধিত সময়সীমার ফলে বেআইনি কনডোমিনিয়াম ভাড়ার সংখ্যা বেড়েছে, যা বৈধ ব্যবসার জন্য অসুবিধা সৃষ্টি করছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতির প্রধান স্তম্ভ পর্যটন। মহামারীর আগের রেকর্ড অতিক্রমের অংশ হিসেবে চলতি বছরের জন্য চার কোটির বেশি বিদেশী পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য নির্ধারণ করেছে থাইল্যান্ড। ৯ মার্চ পর্যন্ত ৭৬ লাখ ৬০ হাজার আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে দেশটি, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি।

নতুন ভিসা বিধিনিষেধ দীর্ঘমেয়াদি ভ্রমণকারীদের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ডিজিটাল নোম্যাড, রিমোট ওয়ার্কার ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে দেশটিতে থাকার জন্য ভিসা-ফ্রি সুবিধার ওপর নির্ভর করেন। এ কারণে তাদের সঙ্গে সম্পর্কিত ব্যবসাগুলো গ্রাহকদের চাহিদার পরিবর্তনের মুখোমুখি হতে পারে।

প্রতিবেদন অনুসারে, কর্তৃপক্ষ শিগগিরই নতুন নীতির আনুষ্ঠানিক কার্যকর হওয়ার তারিখ ঘোষণা করবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের জন্য সম্ভাব্য ছাড় বা স্থানান্তর ব্যবস্থাও বিবেচনা করছে। থাইল্যান্ড পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও সরকারের নতুন সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিচ্ছে, যথাযথ ভিসা ছাড়া দীর্ঘমেয়াদে দেশটিতে অবস্থান করা যাবে না।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com