| মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | 84 বার পঠিত
নিউজিল্যান্ডের গোল্ডেন ভিসায় মার্কিনদের আগ্রহ বাড়ছে
নিউজিল্যান্ডের নতুন গোল্ডেন ভিসা কর্মসূচিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে ধনী বিদেশীরা, এর মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে মার্কিন বিনিয়োগকারীরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে উচ্চ সম্পদধারী বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই এ কর্মসূচির লক্ষ্য বলে জানিয়েছে নিউজিল্যান্ড সরকার।
অভিবাসনমন্ত্রীর বিবৃতি অনুযায়ী, নতুন এ কর্মসূচিতে তিন মাসে ১৮৯টি আবেদন জমা পড়েছে। এর আগে পূর্ববর্তী নিয়মে দুই বছরের বেশি সময়ে জমা পড়েছিল ১১৬টি আবেদন।
আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, ৮৫ জন। এরপর চীন ও হংকং থেকে এসেছে যথাক্রমে ২৬ ও ২৪টি আবেদন।
এদিকে গত সপ্তাহে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের অর্থনীতি চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি হারে বেড়েছে। যা নীতিনির্ধারকদের জন্য স্বস্তিদায়ক খবর। দেশকে পুনরায় অর্থনৈতিক স্থিতিশীলতার পথে ফেরাতে কাজ করছে সরকার।
গত বছর কৌশলগত মন্দায় পড়েছিল নিউজিল্যান্ড। মহামারীর সময়কার হিসাব বাদ দিলে টানা দুই প্রান্তিকব্যাপী জিডিপি হ্রাস ছিল ১৯৯১ সালের অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে খারাপ পরিস্থিতি।
Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam