শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিনেট বিল কর্মসংস্থান ধ্বংস করবে, যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্ষতি হবে— মাস্ক

  |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত

সিনেট বিল কর্মসংস্থান ধ্বংস করবে, যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্ষতি হবে— মাস্ক

সিনেট বিল কর্মসংস্থান ধ্বংস করবে, যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্ষতি হবে— মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক শনিবার (২৮ জুন) যুক্তরাষ্ট্র সিনেটের প্রকাশিত সর্বশেষ ট্যাক্স ও ব্যয় সংক্রান্ত বিলের কঠোর সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে তৈরি করা এই বিল সম্পর্কে মাস্ক বলেন, এটি ‘সম্পূর্ণ পাগলামি ও ধ্বংসাত্মক।‘ খবর রয়টার্স।

এক্স–এ পোস্ট করে মাস্ক লিখেছেন, ‘সিনেটের সর্বশেষ খসড়া বিলটি আমেরিকায় লাখ লাখ চাকরি ধ্বংস করবে এবং আমাদের দেশের জন্য ভয়াবহ কৌশলগত ক্ষতি বয়ে আনবে!’
তিনি আরো বলেন, ‘এই বিলটি অতীতের শিল্পগুলোকে ভর্তুকি দিয়ে পুরস্কৃত করছে, অথচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে ভবিষ্যতের প্রযুক্তি ও শিল্পখাতকে।‘

এই মন্তব্য এমন এক সময় এল যখন মাস্ক ও ট্রাম্পের মধ্যে বিল সংক্রান্ত পূর্ববর্তী মতবিরোধ মিটে গেছে বলেই ধারণা করা হচ্ছিল। বিল নিয়ে মাস্কের বিরোধিতার জেরেই তাদের মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব।

মাস্কের মতে, বিলটির মাধ্যমে আমেরিকার উদ্ভাবনী খাত ও নবায়নযোগ্য শক্তির মতো ভবিষ্যৎ শিল্পগুলো বড় ধরনের আর্থিক ও নীতিগত চাপে পড়বে, যা দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত অবস্থানকে দুর্বল করে তুলবে।

এ বিষয়ে সিনেট বা ট্রাম্প শিবিরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিলটি নিয়ে রিপাবলিকান দল ও বিভিন্ন শিল্পগোষ্ঠীর মধ্যেও চলছে বিতর্ক।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com