শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক নারীসহ ৩৯ বাংলাদেশীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

  |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

এক নারীসহ ৩৯ বাংলাদেশীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

এক নারীসহ ৩৯ বাংলাদেশীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বিশেষ সামরিক উড়োজাহাজে করে গতকাল সকালে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়।

পুলিশের ইমিগ্রেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের ব্যাপক কড়াকড়ির মধ্যে এ দফায় তাদের দেশে ফেরত পাঠানো হলো। এর আগেও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকার অভিযোগে কয়েক দফায় বেশ কিছুসংখ্যক বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়।

আবু সুফিয়ান জানান, যুক্তরাষ্ট্রের একটি সি-১৭ উড়োজাহাজে করে তাদের বাংলাদেশে আনা হয়। ৩৯ জনের এ দলের মধ্যে একজন নারী রয়েছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তারা চলে যান।

ট্রাম্প প্রশাসন শুধু বাংলাদেশী নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও এমনটি করছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীম খান। ফেরত বাংলাদেশীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি তালিকা পাঠিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তারা বাংলাদেশী। এরপর উড়োজাহাজ থেকে নামার অনুমতি দেয়া হয়। মূলত এসব বাংলাদেশীর যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য বৈধ কোনো কাগজ ছিল না।’ তবে তারা কতদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তাৎক্ষণিকভাবে তা বলতে পারেননি অতিরিক্ত সচিব শামীম খান।

জানা গেছে, দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে তারা ঢাকায় পৌঁছেন। দেশে ফেরার পর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহায়তা দেয়া হয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়। যদিও এ দফায় প্রথমে ৬০ জনের একটি তালিকা দেয়া হয়েছিল।

ফেরত আসাদের অভিযোগ, দীর্ঘ যাত্রার পুরোটা সময় তাদেরকে হাতকড়া পরিয়ে রাখা হয়। তাদের একজন নাম প্রকাশ না করে সাংবাদিকদের বলেন, ‘আমরা তো আশ্রয় চেয়েছিলাম। অপরাধী না হওয়ার পরও আমাদের সঙ্গে বন্দিদের মতো ভয়ংকর আচরণ করা হয়েছে।’

জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্লাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘আশ্রয় প্রার্থী হিসেবে তারা আবেদন করেছিলেন। কিন্তু আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ সে আবেদন খারিজ করে দেয়।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১২ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com