| সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 128 বার পঠিত
সোনালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে বিপিএটিসির রেক্টর (সচিব) সাঈদ মাহবুব খান ও ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান পরস্পরের মধ্যে চুক্তিপত্র বিনিময় করেন। এর আগে সোনালী ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম ও বিপিএটিসির পরিচালক (প্রশাসন) মোহা. রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিপিএটিসির এমডিএস (পিঅ্যান্ডএস) ড. মো. মহসীন আলী ও সিস্টেম অ্যানালিস্ট ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম এবং সোনালী ব্যাংকের জিএম আকলিমা ইসলাম ও রওশন জাহান উপস্থিত ছিলেন।
Posted ৬:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam