শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সৃজনশীল খাতে যৌথ উদ্যোগ চুক্তি

  |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সৃজনশীল খাতে যৌথ উদ্যোগ চুক্তি

মালয়েশিয়ার ভ্যাভ প্রোডাকশনস এসডিএন বিডি ও বাংলাদেশের ব্রেভ হর্স ভেঞ্চারস লিমিটেড একটি যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান দুটি অ্যানিমেশন, সৃজনশীল কনটেন্ট প্রযোজনা ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।

ভ্যাভ প্রোডাকশনস সঙ্গীত, টেলিভিশন, চলচ্চিত্র ও প্রতিভা বিকাশে দক্ষ। অন্যদিকে, ব্রেভ হর্স ভেঞ্চারস অ্যানিমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফিনটেক সমাধানে বিশেষজ্ঞ। এ যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান আঞ্চলিক সংস্কৃতিকে বিশ্ববাজারে তুলে ধরতে ও নতুন বাজার উন্মোচনে কাজ করবে।

অনুষ্ঠানে ভ্যাভ প্রোডাকশনসের পরিচালক আন্দ্রেয়া লাউ লি লিং বলেন, এ অংশীদারিত্ব শুধু দুটি প্রতিষ্ঠানের মধ্যে নয়, বরং মালয়েশিয়া ও বাংলাদেশের সৃজনশীল শিল্পের মধ্যে একটি সেতু।

ব্রেভ হর্স ভেঞ্চারসের চেয়ারম্যান এমডি জাহাঙ্গীর মিয়া বলেন, আমরা প্রযুক্তি ও সৃজনশীলতাকে একত্রিত করে বিশ্বমানের কনটেন্ট তৈরি করব।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহদ সুহাদা বিন উসমান। এছাড়াও, দুই দেশের করপোরেট, সরকারি ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০১ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com