শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফার্নিচার শিল্পে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল হাতিল

  |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

ফার্নিচার শিল্পে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল হাতিল

বাংলাদেশের ২০২৫-২৬ সেশনের সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ফার্নিচার ব্র্যান্ড হাতিল।সম্প্রতি  রাজধানীর একটি হোটেলে সুপারব্র্যান্ড বাংলাদেশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাতিলের পরিচালক (বিপণন) মশিউর রহমান পুরস্কার গ্রহণ করেন।

এ সময় হাতিল থেকে আরো উপস্থিত ছিলেন পরিচালক (উৎপাদন) শফিকুর রহমান, উপ-পরিচালক মাইশা রহমান এবং ডি-জিএম খোরশেদ আলম। অনুষ্ঠানে মশিউর রহমান বলেন, এ স্বীকৃতি হাতিলের গ্রাহকদের প্রকৃত ভালোবাসার প্রতিফলন। আমাদের পক্ষ থেকে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা এবং সেরা গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, হাতিল দীর্ঘ ৩৫ বছর যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে গ্রাহকদের ফার্নিচার সেবা দিয়ে আসছে। আমাদের পণ্যের সেরা ডিজাইন ও কোয়ালিটির ধারাবাহিকতার কারণে ২০২৩-২৪ সালের ন্যায় এবারও হাতিল সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে।

তিনি বলেন, এ অর্জনের ফলে আমরা অনুপ্রাণিত বোধ করছি এবং ক্রেতাদের সেবার মান আরো বৃদ্ধি করার জন্য দায়িত্ব অনুভব করছি। ভবিষ্যতে আরো ভালো সেবা নিশ্চিত করার জন্য এ অর্জন আমাদের অনুপ্রেরণা জোগাবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com