শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালয়েশিয়ায় ট্রাম্প, প্রত্যক্ষ করবেন থাইল্যান্ড–কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর

  |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   115 বার পঠিত

মালয়েশিয়ায় ট্রাম্প, প্রত্যক্ষ করবেন থাইল্যান্ড–কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর

তিন দেশব্যাপী এশিয়া সফরের প্রথম গন্তব্য হিসেবে রোববার মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) এর বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে আন্তর্জাতিক চুক্তি সম্পন্নকারী হিসেবে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগও নিলেন তিনি। এ সফরে মালয়েশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি বিস্তৃত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের তত্ত্বাবধান করবেন ট্রাম্প। খবর এপি।

চলতি বছরের জুলাই মাসে দুই প্রতিবেশী দেশের সীমান্তে সংঘর্ষে ডজনখানেক মানুষের মৃত্যু ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই চুক্তিতে মধ্যস্থতা করতে পেরে গর্বিত বলে জানান। তিনি বাণিজ্য সুবিধা তুলে নেয়ার হুমকি দিয়ে এই দুই দেশকে আলোচনায় বসতে বাধ্য করেছিলেন, যা যুদ্ধবিরতিকে উৎসাহিত করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

নম পেন-এর ‘ফিউচার ফোরাম’ থিংক ট্যাঙ্কের প্রেসিডেন্ট ঔ ভিরাক বলেন, ট্রাম্পের এই ‘শুল্ক কার্ড’ দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এটিই দুই পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করানোর প্রধান কারণ। তিনি আরো বলেন, এ চুক্তি ট্রাম্পকে ‘যুদ্ধ ও সংঘাতের অবসানকারী চ্যাম্পিয়ন’ হিসেবে তুলে ধরবে এবং তার নোবেল শান্তি পুরস্কারের প্রচেষ্টার জন্য ‘আরো রসদ’ যোগাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com