শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

  |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   87 বার পঠিত

ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২ হাজার ৬২৪ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান  এ তথ্য জানান।

সবশেষ তথ্যানুযায়ী, গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৮ হাজার ২৯ দশমিক ৮৭ মিলিয়ন বা ২৮.০২ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর বিল পরিশোধ করার পর গত ৮ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৯ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৭ হাজার ৮৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com