শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তিন দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল ২৩,৫৬১ টাকা

  |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   75 বার পঠিত

তিন দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল ২৩,৫৬১ টাকা

বাংলাদেশে গত ৩ দিনের ব্যবধানে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। এমনটাই উঠে এসেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ তথ্যে। ফলে তিন দিনের ব্যবধানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ২৩৫৬১ টাকা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

গত সোমবার (২৬ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় বিক্রয় হচ্ছে। এই সময়ে স্বর্ণের দামের ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের  বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়ার সঙ্গে রেকর্ড হারে বেড়েছে রুপার দামও। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com