শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কর ও শুল্ক ব্যবস্থায় আমূল সংস্কারের আহ্বান এমসিসিআইয়ের

  |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   49 বার পঠিত

কর ও শুল্ক ব্যবস্থায় আমূল সংস্কারের আহ্বান এমসিসিআইয়ের

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নকে সামনে রেখে কর ও শুল্ক ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রস্তাব দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। বেসরকারি খাতের গতি বাড়াতে আধুনিক, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব রাজস্ব কাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে যৌথভাবে আয়োজিত এ সেমিনারের প্রতিপাদ্য ছিল—‘জাতীয় বাজেট ২০২৬-২০২৭: বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিকোণ’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন এবং ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা।

সেমিনারে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে কর-জিডিপি অনুপাত ৬.৫% থেকে ৭.৩% এর মধ্যে সীমাবদ্ধ, যা দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের জন্য অপর্যাপ্ত। একই সঙ্গে কর ব্যবস্থার প্রতি বিদ্যমান আস্থার ঘাটতি দূর করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এমসিসিআইয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। এ কারণে কর ফাইল খোলার ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারণ, অনুমাননির্ভর কর নির্ধারণ পদ্ধতি পরিহার এবং করসংক্রান্ত শুনানিতে ডিজিটাল প্রক্রিয়া চালুর সুপারিশ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com