| রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হরমুজ প্রণালীতে ‘আরেকটি কঠোর ও অপমানজনক পরাজয়’ উপহার দিতে তার নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
রোববার (১৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই বক্তব্য প্রচার করা হয়। এর আগে দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেন, ‘যেকোনো সময়’ আবারও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
ইরানের এই দুই শীর্ষ নেতার বক্তব্য প্রচারের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে খুব দ্রুতই চলমান সংকট নিরসন হবে। তবে এখনো আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
অন্যদিকে ইসরাইলি গণমাধ্যম সামরিক ও রাজনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam