শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কৃষি অ্যাওয়ার্ড ২০২৬-এর মনোনয়ন শুরু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই

  |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   54 বার পঠিত

কৃষি অ্যাওয়ার্ড ২০২৬-এর মনোনয়ন শুরু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১১তম কৃষি অ্যাওয়ার্ড। দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে ২০১৪ সালে এই অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কৃষি অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হলো উদ্ভাবন, নেতৃত্ব ও অনুপ্রেরণামূলক সাফল্যের গল্পগুলো তুলে ধরা, যা কৃষি উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।

এবারের আসরে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে আজীবন সম্মাননা, বর্ষসেরা কৃষক (নারী ও পুরুষ), বছরের সেরা মেধাবী সংগ্রামী (নারী ও পুরুষ), পরিবর্তনের নায়ক এবং সেরা কৃষি সাংবাদিকসহ বিভিন্ন বিভাগ।

অ্যাওয়ার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। জমা হওয়া আবেদনগুলো স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড মূল্যায়ন করবে। চূড়ান্ত বাছাই শেষে বছরের শেষ দিকে এক গালা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, কৃষি অ্যাওয়ার্ড এখন এক দশকেরও বেশি সময় ধরে দেশের কৃষি খাতে অনুপ্রেরণার প্রতীক হিসেবে কাজ করছে। তিনি চ্যানেল আইয়ের সঙ্গে এই উদ্যোগে যুক্ত থাকতে পারায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার শুরু থেকেই গ্রামীণ জীবন ও কৃষির উন্নয়নে কাজ করে আসছে। তার মতে, কৃষির উন্নয়ন ছাড়া উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, দেশের কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি এবং খাদ্য নিরাপত্তার প্রধান ভরসা। নানা চ্যালেঞ্জের মধ্যেও তারা যেভাবে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com