শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অর্থনৈতিক চাপে ইরান,তারা হরমুজ খুলে দিতে চায়: ট্রাম্প

  |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   63 বার পঠিত

অর্থনৈতিক চাপে ইরান,তারা হরমুজ খুলে দিতে চায়: ট্রাম্প

ইরান প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী অবরোধের কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার দাবি, এই পরিস্থিতিতে দেশটি প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার হারাচ্ছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান বর্তমানে আর্থিকভাবে বিপর্যস্ত এবং তেল রপ্তানি পুনরায় শুরু করতে দ্রুত প্রণালি খুলে দেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। তিনি আরও দাবি করেন, দেশটির সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা বেতন না পাওয়ার অভিযোগ করছে, যা অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটকে আরও গভীর করছে।

তিনি আরও বলেন, ইরানের নৌ ও বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে।

ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি ইরানের প্রধান আয়ের উৎস বন্ধ করে দিয়েছে। তার মতে, ইরান প্রকাশ্যে প্রণালি বন্ধ রাখার পক্ষে কথা বললেও, বাস্তবে এটি দ্রুত খুলে দিতে চায়।

তিনি আরও জানান, কয়েকদিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা না হয়, তাহলে পরিস্থিতি সামরিক পদক্ষেপের দিকে যেতে পারে, যেখানে ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার কথাও উল্লেখ করেন।

এদিকে হরমুজ প্রণালিকে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয়। এখানে কোনো ধরনের উত্তেজনা বা বিঘ্ন ঘটলে বৈশ্বিক তেল বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এর আগে, ট্রাম্প ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত নিয়ে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে পরিকল্পিত হামলা স্থগিত রাখা হয়েছে, যাতে ইরান আলোচনার জন্য একটি যৌথ প্রস্তাব দিতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com