শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের ছুটি ঘোষণা!

  |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   46 বার পঠিত

পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের ছুটি ঘোষণা!

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র গরম ও দাবদাহের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাসব্যাপী দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ মে) পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২২ মে থেকে এই ছুটি শুরু হবে এবং তা কার্যকর থাকবে ২৩ আগস্ট পর্যন্ত।

দীর্ঘ এই বিরতি শেষে আগামী ২৪ আগস্ট পুনরায় স্কুলগুলো খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজেও এই বিশেষ ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে অসহনীয় গরম বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে গত মাসেই পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক জরুরি নির্দেশনায় জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিল। সেখানে বলা হয়েছিল, তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন অথবা নির্ধারিত সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করতে হবে। বর্তমান পরিস্থিতির অবনতি হওয়ায় জনস্বার্থ বিবেচনা করে সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত গ্রহণ করল।

দাবদাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে স্কুলগুলোকে বেশ কিছু বাড়তি নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সব ধরনের আউটডোর বা বহিরাঙ্গন খেলাধুলা ও কার্যক্রম অবিলম্বে স্থগিত করা, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও শীতল পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ও ফ্যানের ব্যবস্থা রাখা।

এছাড়া প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের আরামদায়ক ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com