শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এফবিসিসিআইর গুলশান অফিস উদ্বোধন

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   86 বার পঠিত

এফবিসিসিআইর গুলশান অফিস উদ্বোধন

সংগৃহীত ছবি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) গুলশান শাখা অফিসের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার রাজধানীর গুলশান-১-এ অবস্থিত টাওয়ার অব আকাশে এফবিসিসিআই অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উদ্বোধন অনুষ্ঠানে এফবিসিসিআইর সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দিন, মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীদের দোরগোড়ায় এফবিসিসিআইর সেবা পৌঁছে দিতে নতুন এই অফিস কার্যকরী ভূমিকা পালন করবে।

ভূমিকা রাখবে উদ্যোক্তাদের সহায়তা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রবৃদ্ধির গতি বজায় রাখতে ব্যবসায়ীদের ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করার আহ্বান জানান তিনি। মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা যাতে সহজেই এফবিসিসিআই থেকে সহযোগিতা পান সেজন্য গুলশান শাখা অফিসের পাশাপাশি পুরান ঢাকা ও চট্টগ্রামেও শাখা অফিস চালুর উদ্যোগ নিয়েছেন তারা।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com