শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কেরালায় খ্রিষ্টানদের প্রার্থনার সময় বিস্ফোরণ, হতাহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   92 বার পঠিত

কেরালায় খ্রিষ্টানদের প্রার্থনার সময় বিস্ফোরণ, হতাহত ৪৬

সংগৃহীত ছবি

ভারতের কেরালায় কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে পরপর কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে ১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। রোববার খ্রিষ্টানদের প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।

কেরালার কোচি থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে জেওভাহ উইটনেস কনভেনশন সেন্টারে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রার্থনা শুরুর কয়েক মিনিটের মধ্যে অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে। খ্রিষ্টানদের এই প্রার্থনা অনুষ্ঠানে প্রায় ২ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

ঘটনার সময় কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা লোকজন সংবাদমাধ্যমকে বলেছেন, প্রার্থনার মাঝখানে প্রথম বিস্ফোরণটি হয়। এরপর আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ বিস্ফোরণকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতির ওপর গুরুত্ব সহকারে নজর রাখা হচ্ছে। বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সব স্বাস্থ্যকর্মীকে কাজে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এখন ঘটনাটি তদন্ত করবে। সংস্থার ফরেনসিক দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com